15.9 C
London
Tuesday, May 5, 2026
Home আন্তর্জাতিক ভবানীপুরে হার, তৃণমূলের ভরাডুবি—বিজেপির শুভেন্দুর কাছে পরাজিত মমতা

ভবানীপুরে হার, তৃণমূলের ভরাডুবি—বিজেপির শুভেন্দুর কাছে পরাজিত মমতা

12

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুর থেকেই দলটির ভরাডুবির ইঙ্গিত মিলছিল, আর রাত বাড়তেই তা স্পষ্ট হয়ে ওঠে। সবচেয়ে বড় চমক আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নিজ আসন ভবানীপুরে পরাজয়ের মধ্য দিয়ে।

নিজের দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি ভবানীপুর আসনে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন তিনি। বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

ভারতের ভারতের নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৭৩ হাজার ৯১৭ ভোট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট।

এই ফলাফলের মাধ্যমে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এ তৃণমূল কংগ্রেসের ভরাডুবি পুরোপুরি নিশ্চিত হলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

রাজনৈতিক মহলে এই ফলাফলকে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here