হুমায়ূন কবির ভারতের পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা নেতা হুমায়ুন কবির আবারও খবরের শিরোনামে। চলমান বিধানসভা নির্বাচনে তিনি অংশ নিয়ে ভোট গণনায় এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন হুমায়ুন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেন।
সোমবার (৪ মে) ভোট গণনার আপডেটে দেখা গেছে, তিনি তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে আছেন। এতে করে তার জয় প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে ফলাফল সামনে আসতেই তিনি তার সাবেক দলের সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে, যার জবাব দিচ্ছে জনগণ।
বিশ্লেষকদের মতে, ধর্মীয় ইস্যুকে সামনে এনে তিনি ভোটের মাঠে আলাদা প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছেন, যা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।






