কবি সরকার আলমগীর
ধানের শীষে তুমি
তুমি কেনো অসহায় হয়েছিলে
তোমাকে মেরে ফেলবে জানার
পরোও নিজেকে রক্ষা করনি-
কি এমন বিশ্বাসছিল তোমার?
প্রশ্ন আকাশে বাতাসে মাটিতে
ঘুঁটেকুড়ানির মতো উড়ছে ধুয়া
কত গল্প কান পেতে শুনলাম
৮১ সাল বেঁচে থাকলেই তুমি
কারো কাছে মাথানিচু করবে না
অথচ দেশদ্রোহী শকুনের দল
বাঁচ্চতে দিলো না তোমায় ৮১ !
হত্যা করল দেশপ্রেম দেশউন্নয়ন কি লাভ পেয়েছিলে শকুনের দল
অমরত্ব পেয়েছে জিয়া বাংলাদেশের
আকাশে বাতাসে ধানের শীষে।






