দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান-কে আটকে রাখার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ নিয়ে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের আলোকে বিষয়টির দ্রুত ও সন্তোষজনক সমাধান হবে।
সরকারি সূত্র জানিয়েছে, ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে কিছু সময়ের জন্য আটকে রাখা হয়েছিল। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে বাংলাদেশ।
এ ঘটনায় রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।






