16.9 C
London
Sunday, May 3, 2026
Home আজকের পত্রিকা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

29
মাসুদ আহমেদ মুমিত সম্পাদক ও প্রকাশক ডেইলি বার্তাএক্স

ডেইলি বার্তাএক্স ডেস্ক:
মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন ডেইলি বার্তাএক্স-এর সম্পাদক মাসুদ আহমেদ মুমিত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শ্রমই সভ্যতার চালিকাশক্তি, আর শ্রমিকই উন্নয়নের মূল ভিত্তি।

আজকের এই তাৎপর্যপূর্ণ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শ্রমজীবী মানুষের ত্যাগ, সংগ্রাম ও অধিকার আদায়ের গৌরবময় ইতিহাস।”

তিনি আরও বলেন, “রোদ-বৃষ্টি উপেক্ষা করে, ঘাম ঝরিয়ে যারা আমাদের সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন—তাদের প্রতিটি পরিশ্রম আমাদের ভবিষ্যৎকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমিকদের অবদান অনস্বীকার্য।”

মাসুদ আহমেদ মুমিত শ্রমিকদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আসুন, আমরা সবাই মিলে শ্রমিকদের মর্যাদা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হই।

তাদের অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “শ্রমিকের ঘামে গড়ে উঠুক একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here