ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, দুই দেশের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ

শুক্রবার (১২ জুন) দুপুরে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় সীমান্তে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন এই ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশ কেবল প্রতিবেশী দেশ নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ দুটি গণতান্ত্রিক রাষ্ট্র। তিনি দুই দেশের জনগণের সম্মিলিত শক্তির কথা তুলে ধরে বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের সম্মিলিত জনশক্তি বিশ্বপরিসরে একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পেলে দক্ষিণ এশিয়ায় উন্নয়ন ও স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে তপু শেখকে দেখতে চান সমর্থকরা, চলছে অনানুষ্ঠানিক জনমত জরিপ

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে...

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর বোমা, নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ; পথচারী আহত

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে রাখা...

মধ্যে রাতে নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি...

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত

ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির...

কিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, একজন আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের...
spot_img

Related Articles