ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমন

ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃত ও পালি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ৬ এপ্রিল ২০২৬ সোমবার রাত ৮:৪৫ মিনিটে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া, ৩ মেয়ে, অসংখ্য ছাত্র -ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল ৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ : ০০ টায় প্রয়াত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে আনা হবে। পরে মরদেহ বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নেওয়া হবে। এরপর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‍্যাব-২ অধিনায়ক

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির কোনো বাস্তব...

হোটেল সেক্টরে ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকরা...

আইনের চোখে সবাই সমান, বিচার পৌঁছাবে মানুষের দোরগোড়ায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: “আমাদের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান—আমরাও তাই...

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত অন্তত ৩৮

ইন্দোনেশিয়াতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং...

কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, দাঁত ভেঙে গুরুতর আহত যাত্রী

কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায়...

নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আগুনের গোলা, উল্কাপিণ্ড নাকি অন্য কিছু?

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ আগুনের...

হৃদয়ের ফিফটি, ইমন-শামীমের ঝড়ে বাংলাদেশের দাপুটে জয়

ম্যাচ শেষে চওড়া হাসিতে মাঠ ছাড়ছিলেন তাওহিদ হৃদয় ও...
spot_img

Related Articles