12.7 C
London
Thursday, May 7, 2026
Home আজকের পত্রিকা সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা, জারি ১১ দফা কঠোর নির্দেশনা

সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা, জারি ১১ দফা কঠোর নির্দেশনা

11

ঢাকা: সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। পরীক্ষাকক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপনসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গতকাল শনিবার কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়-এ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

১১ দফা নির্দেশনার মূল বিষয়গুলো:

প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে

ধারণকৃত ভিডিও সংরক্ষণ ও প্রয়োজনে সরবরাহ নিশ্চিত করতে হবে

প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি স্থাপন

পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন

কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না

পরীক্ষার্থীদের দেহ তল্লাশি বাধ্যতামূলক (মেয়েদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা)

কেন্দ্রের ফটকে নির্দেশনা টাঙানো

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা

শিক্ষা বোর্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ

অবহেলা হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে পরীক্ষায় অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমবে এবং শিক্ষার্থীরা একটি স্বচ্ছ ও ন্যায্য পরিবেশে পরীক্ষা দিতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here