9.8 C
London
Thursday, May 7, 2026
Home সর্বশেষ এক-এগারো সংশ্লিষ্ট সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

এক-এগারো সংশ্লিষ্ট সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

48

রাজধানীতে অভিযান চালিয়ে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফজাল নাছের এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত।

এর আগে একই সময়ের সঙ্গে জড়িত বিতর্কিত দুই সাবেক সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ—কে গ্রেফতার করে ডিবি। বর্তমানে তারা ডিবির হেফাজতে রিমান্ডে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here