ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন উন্মাদনা ছড়িয়ে দিয়েছে FIFA। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। কলম্বিয়ান পপ তারকা Shakira এবং নাইজেরিয়ান গায়ক Burna Boy-এর কণ্ঠে গাওয়া গানটি ইতোমধ্যে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
এর আগে ব্রাজিলের ঐতিহাসিক Maracanã Stadium-এ ধারণ করা এক মিনিট ৭ সেকেন্ডের টিজার প্রকাশ করে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করা হয়। শুক্রবার গানটি প্রকাশের ঘোষণা দিয়ে ফিফা জানায়, এ গান থেকে অর্জিত রয়্যালটি জমা হবে তাদের “গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে”।
ফিফা জানিয়েছে, এই তহবিলের অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যয় করা হবে। টুর্নামেন্ট শেষে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে সংস্থাটির।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত United States, Canada এবং Mexico যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর।
এদিকে, ফাইনাল ম্যাচের হাফটাইম শো নিয়েও বাড়ছে আলোচনা। New Jersey-তে অনুষ্ঠিতব্য ফাইনালে পারফর্ম করতে পারেন পপ তারকা Madonna, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড BTS। বিষয়টি বাস্তবায়িত হলে বিশ্বকাপের মঞ্চে এটি হতে পারে অন্যতম বড় সংগীত আয়োজন।






