প্রথম ম্যাচের অভিশাপ কাটাতে নামছে মুম্বাই, ১৩ মৌসুমের হতাশা কি ঘুচবে এবার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হলেই এক প্রশ্ন ঘুরেফিরে আসে—এবার কি প্রথম ম্যাচে জিততে পারবে মুম্বাই ইন্ডিয়ানস?

কারণটা বেশ পুরোনো এবং অস্বস্তিকর। ২০১২ সালের পর টানা ১৩টি মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পায়নি পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। নতুন মৌসুম শুরু হওয়ায় সেই প্রশ্ন আবারও সামনে চলে এসেছে।

আজ আইপিএলের চলতি আসরে প্রথমবার মাঠে নামবে মুম্বাই। ফলে শুরুতেই জয়ের খরা কাটানোর সুযোগ পাচ্ছে দলটি। তবে অতীতের পরিসংখ্যান ভক্তদের মনে শঙ্কা তৈরি করতেই পারে।

দলটির প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে এই অস্বস্তিকর রেকর্ড নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার ভাষায়, “এটা অবশ্যই একটা বড় সমস্যা। কিন্তু আলাদা করে প্রস্তুতি নেওয়ার তেমন কোনো সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচের জন্যই একইভাবে প্রস্তুতি নিই।”

তিনি আরও জানান, প্রথম ম্যাচে জয়ের জন্য খেলোয়াড়দের মানসিকভাবে আরও প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। “আমি ছেলেদের বলেছি, যেন তারা নিজেদের সেরাটা দেওয়ার তাড়না ধরে রাখে। প্রথম ম্যাচেই জিততে হবে—এই মনোভাব নিয়ে মাঠে নামতে হবে,” যোগ করেন জয়াবর্ধনে।

তবে বাস্তবতা হলো, এত বছরের ধারাবাহিক ব্যর্থতার পেছনে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি কোচ নিজেও। তার আশা, এবার হয়তো সেই ‘জুজু’ কাটাতে পারবে দল।

এখন দেখার বিষয়—নতুন মৌসুমে কি বদলাবে ইতিহাস, নাকি আবারও প্রথম ম্যাচে হোঁচট খাবে মুম্বাই

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট...

শ্রমের আরাধনা

শ্রমের আরাধনা  শ্রম এনে দেয় সুসম্পর্কের প্রাণ রক্ত শরীরে এক মাতৃপ্রেম...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

সিলেট: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান.

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

ফরিদপুরে মিড-ডে মিল কেলেঙ্কারি: নিম্নমানের খাবার বিতরণে শিক্ষিকা সাময়িক বরখাস্ত

ফরিদপুর সদর উপজেলার শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

“সিলটি ভাসা রাষ্ট্রভাসা করর দাবী তুইল্যা ধরল পাঞ্চায়িত”

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে...

শ্রমের আরাধনা

শ্রমের আরাধনা  শ্রম এনে দেয় সুসম্পর্কের প্রাণ রক্ত শরীরে এক মাতৃপ্রেম...

বজ্রপাতে প্রাণ গেল কিশোরের, হবিগঞ্জে শোকের ছায়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোবিন মিয়া...
spot_img

Related Articles