শান্তর সেঞ্চুরি, লিটনের ঝড়—বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। উইলিয়াম ও’উরক-এর বলে কট বিহাইন্ড হয়ে শূন্য রানেই বিদায় নেন তিনি।

এরপর খুব একটা প্রতিরোধ গড়তে পারেননি তানজিদ হাসান তামিম। আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান এই ব্যাটার ৫ বলে মাত্র ১ রান করে আউট হলে ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার চেষ্টা করলেও সেই জুটি বড় হতে পারেনি। সৌম্য ২৬ বলে ১৮ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে ইনিংসের হাল ধরেন শান্ত ও লিটন কুমার দাস। শুরুতে ধীরগতিতে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিউই বোলারদের ওপর চড়াও হন তারা। এই জুটিতে আসে মূল্যবান ১৬০ রান, যা বাংলাদেশকে শক্ত ভিত এনে দেয়।

দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি পূরণ করে পরে ৭৬ রানে থামেন লিটন। অন্যপ্রান্তে অনবদ্য ইনিংস খেলে নিজের সেঞ্চুরি তুলে নেন শান্ত। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে এগোয় বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০৮ রান। ১০০ রানে অপরাজিত রয়েছেন শান্ত এবং ৮ রানে ব্যাট করছেন তৌহিদ হৃদয়। ইনিংসের বাকি সময়ে বড় স্কোর গড়ার দিকেই নজর এখন টাইগারঝ্দের।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

২৩ জুন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সৈয়দ মাহাতাব আলম জাবেদ, সিলেট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে আবারও জোরালো অবস্থান বাংলাদেশের

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘে আবারও...

শহীদের সন্তান’ দাবি: বাবা কখনো জীবিত জামায়াতের এমপি আব্দুল মুনতাকিম

নিজস্ব প্রতিবেদক | ডেইলি বার্তাএক্স জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের...

নদী খননের মাটিতে চাপা পড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

খুলনার ডুমুরিয়া উপজেলায় বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের মাটি ফেলার...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফে নিয়োগ, ৭ পদে চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স...

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক...

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা...
spot_img

Related Articles