সিলেটে চলন্ত একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।
স্থানীয় সূত্র ও ট্রেনের যাত্রীদের জানান, ট্রেনটি চলন্ত অবস্থায় একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অনেক যাত্রী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। আগুনের উৎস ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






