সচিবালয়ে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন।

প্রথমে তিনি ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।

পরে তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।

এদিকে দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে তপু শেখকে দেখতে চান সমর্থকরা, চলছে অনানুষ্ঠানিক জনমত জরিপ

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে...

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর বোমা, নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ; পথচারী আহত

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে রাখা...

মধ্যে রাতে নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি...

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত

ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির...

কিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, একজন আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের...
spot_img

Related Articles