19.5 C
London
Thursday, July 30, 2026
Home জাতীয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ মঙ্গলবার

3

ঢাকা, ২২ জুন: গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আজাদ বলেন, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচারিক প্রক্রিয়ার গতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোটের অবস্থান তুলে ধরা হবে।

তিনি আরও জানান, একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ১১ দলীয় জোট ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, জোটের আগামী বৈঠকে কর্মসূচিগুলো চূড়ান্ত করা হবে এবং পরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here