নদী খননের মাটিতে চাপা পড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

খুলনার ডুমুরিয়া উপজেলায় বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের মাটি ফেলার কারণে দুটি আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উপজেলার চুকনগর বাজারসংলগ্ন গরুর হাটের খোলা মাঠে মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, সরকারের দেওয়া দুই কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘর এবং জমির মালিকানাই ছিল তাদের জীবনের একমাত্র সম্বল। নদীভাঙন, দারিদ্র্য ও দীর্ঘদিনের ঠিকানাহীন জীবনের অবসান ঘটিয়ে যে আশ্রয় তারা পেয়েছিলেন, নদী খনন প্রকল্পের কারণে সেই শেষ আশ্রয়ও এখন হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, উপজেলার চুকনগর ও কাঁঠালতলা এলাকার বরাতিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন বুড়িভদ্রা নদী খননের কাজ শুরু হওয়ার পর থেকেই সংকট দেখা দেয়। খননকৃত বিপুল পরিমাণ মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশে ফেলার ফলে অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের একটি অংশ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়ে চুকনগর বাজারের পাশের গরুর হাটে অস্থায়ীভাবে অবস্থান নিয়েছে। খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে তাদের দিন কাটছে চরম অনিশ্চয়তায়।

এ বিষয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী বলেন, বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের প্রায় ৫৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ ২০২৭ সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তিনি স্বীকার করেন, খননের মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশে রাখার কারণে মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়েছে এবং কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার জানান, ২০২১ সালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ডুমুরিয়ার চুকনগর, বরাতিয়া ও খর্নিয়া এলাকায় তিন ধাপে শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। তাদের জন্য দুই কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘর নির্মাণ করে সরকার।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন এবং আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

শহীদের সন্তান’ দাবি: বাবা কখনো জীবিত জামায়াতের এমপি আব্দুল মুনতাকিম

নিজস্ব প্রতিবেদক | ডেইলি বার্তাএক্স জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফে নিয়োগ, ৭ পদে চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স...

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক...

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল...

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র...

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, দুই দেশের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ

শুক্রবার (১২ জুন) দুপুরে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে তোফায়েল বাসিত তপুর অভিনন্দন

সৈয়দ মাহাতাব আলম জাবেদ  সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নবনিযুক্ত চেয়ারম্যান...
spot_img

Related Articles