জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নাঈম হাসান জানান, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রামে পৌঁছে বিমানবন্দর থেকে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন তিনি। লালখান বাজার এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে কয়েকজন সদস্য অটোরিকশাটি থামান এবং চালকের কাগজপত্র তল্লাশি করেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে নাঈমকে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দিলেও তা উপেক্ষা করে মারধর করা হয় বলে দাবি করেন। তাঁর অভিযোগ, খুলশী থানার এসআই শফিকুল ইসলাম লাঠি দিয়ে আঘাত করেন এবং পুলিশের সোর্স পরিচয়ে থাকা এক ব্যক্তি পাইপ দিয়ে তাঁকে মারধর করেন।

নাঈম বলেন, ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো হয়ে তাঁর পরিচয় নিশ্চিত করলেও মারধর বন্ধ হয়নি। পরে তাঁকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে আরও হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

থানায় গিয়ে বিসিবির সভাপতি তামিম ইকবালসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন নাঈম। বিষয়টি জানাজানি হলে তাঁর স্বজন, ক্রিকেটপ্রেমী ও স্থানীয় লোকজন থানায় উপস্থিত হন।

এ ঘটনায় শনিবার সকালে নাঈমের ভাই সাব্বির আলম বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলায় এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। মামলায় মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, একটি অটোরিকশায় চোরাচালানের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে অভিযানের ক্ষেত্রে নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু ভুলত্রুটির বিষয় সামনে এসেছে এবং দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযানের বিষয়ে তাঁকে আগে অবহিত করা হয়নি। নাঈমের পরিচয় জানার পর তাঁর কাছে দুঃখ প্রকাশ করা হয়। ঘটনার পর এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং অভিযানে অংশ নেওয়া আরও এক পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।

ঘটনাটি নিয়ে ক্রিকেটাঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নাঈম হাসান ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফে নিয়োগ, ৭ পদে চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স...

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল...

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লাগেজ হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হজযাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র...

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, দুই দেশের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ

শুক্রবার (১২ জুন) দুপুরে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে তোফায়েল বাসিত তপুর অভিনন্দন

সৈয়দ মাহাতাব আলম জাবেদ  সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নবনিযুক্ত চেয়ারম্যান...

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় আব্দুল কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় সিলেট সিটি...

১২ পারমাণবিক বোমা নিয়ে প্রস্তুত ভারত, কাকে লক্ষ্য করে এই কৌশলগত অবস্থান?

ভারত প্রথমবারের মতো শান্তিকালীন সময়ে ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন...
spot_img

Related Articles