12.7 C
London
Thursday, May 7, 2026
Home আজকের পত্রিকা শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলের রাজসাক্ষী হওয়ার আগ্রহ

শাপলা চত্বরের ঘটনায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডলের রাজসাক্ষী হওয়ার আগ্রহ

25

ঢাকা, বুধবার (৬ মে): রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার আদালতে তার জামিন আবেদন শুনানিকালে এ তথ্য জানান তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। শুনানিতে তিনি বলেন, আবদুল জলিল মণ্ডল মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে রাজসাক্ষী হতে ইচ্ছুক।

মামলাটির শুনানি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি গ্রহণ করা হয়। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে জামিন আবেদন ও রাজসাক্ষী হওয়ার আগ্রহ সংক্রান্ত বিষয়টি শুনানি শেষে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here