ঢাকায় সিটি ব্যাংক -এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে (ইউএনডিপি) এবং সিটি ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং দেশের উদীয়মান গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নকে কৌশলগতভাবে এগিয়ে নেওয়া।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি
এই অংশীদারিত্বের মাধ্যমে সিটি ব্যাংক দেশে গ্রিন বন্ড ইস্যুতে অগ্রণী ভূমিকা নিতে চায়। এ লক্ষ্যে ইউএনডিপি ব্যাংকটিকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসরুর আরেফিন বলেন, সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর প্রস্তুতি নিচ্ছে। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
অন্যদিকে স্টেফান লিলার বলেন, বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি ব্যাংকের সঙ্গে এই যৌথ উদ্যোগ বৈশ্বিক টেকসই অর্থায়ন ব্যবস্থার সঙ্গে দেশের নিজস্ব চাহিদা ও সম্ভাবনার একটি কার্যকর সংযোগ স্থাপন করবে।
এই সমঝোতা ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর জন্য মানদণ্ড নির্ধারণে সহায়ক হবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক পিএলসি টেকসই অর্থায়ন এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকারসমূহকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব ব্যাংকটির পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা আরও শক্তিশালী করবে এবং একটি টেকসই আর্থিক ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


