মিরপুরে হত্যা মামলা: রিমান্ড শুনানিতে ‘ওয়ান/ইলেভেন’ প্রসঙ্গ, মাসুদ উদ্দিনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ঢাকা: রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালতে উঠে এসেছে ২০০৭ সালের ‘ওয়ান/ইলেভেন’ সময়কার নানা বিতর্কিত প্রসঙ্গ।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, ‘ওয়ান/ইলেভেন’ সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ঝুলিয়ে-পিটিয়ে কোমরের হাড় ভেঙে দেওয়ার’ ঘটনায় মাসুদ উদ্দিন চৌধুরী জড়িত ছিলেন।

তবে কাঠগড়ায় দাঁড়িয়ে আসামি মাসুদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, “সম্পূর্ণ মিথ্যা।”
রাষ্ট্রপক্ষ আরও জানায়, তারেক রহমানকে নির্যাতনের ঘটনাতেও আসামির সম্পৃক্ততা রয়েছে। এ অভিযোগও অস্বীকার করে মাসুদ উদ্দিন বলেন, এটি ভিত্তিহীন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের এসআই কফিল উদ্দিন মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় আসামিকে আদালতে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামি ‘১/১১’-এর একজন কুশীলব এবং গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, আসামি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

এ মামলায় ইতোমধ্যে দু’দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, কিন্তু তদন্তে কী পাওয়া গেছে তা উল্লেখ করা হয়নি। তিনি আরও বলেন, চিকিৎসাধীন অবস্থায় জোরপূর্বক তাকে হাসপাতালে থেকে আদালতে আনা হয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত মাসুদ উদ্দিন চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত এ লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেপ্তার করা হয়।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

ইরানের হামলায় মার্কিন ই–৩ সেন্ট্রি ক্ষতিগ্রস্ত, আকাশ নজরদারিতে বড় ধাক্কা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের...

নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আগুনের গোলা, উল্কাপিণ্ড নাকি অন্য কিছু?

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ আগুনের...

হৃদয়ের ফিফটি, ইমন-শামীমের ঝড়ে বাংলাদেশের দাপুটে জয়

ম্যাচ শেষে চওড়া হাসিতে মাঠ ছাড়ছিলেন তাওহিদ হৃদয় ও...

সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা: বাংলাদেশে জলবায়ু অর্থায়নে নতুন দিগন্ত

ঢাকায় সিটি ব্যাংক -এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে...

আবার ফিরছে ‘বল্লু’: ‘খলনায়ক রিটার্নস’-এর ঘোষণা দিলেন সঞ্জয় দত্ত

১৯৯৩ সালের ব্লকবাস্টার সিনেমা খলনায়ক-এর সেই আইকনিক চরিত্র ‘বল্লু’...

ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর মামলায় অধ্যাপক সুদীপ চক্রবর্তী কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার...

কলম্বিয়ায় বাসে ভয়াবহ বোমা হামলা: নিহত ১৪, আহত অন্তত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-এ একটি যাত্রীবাহী বাসে...

এম এ হাফিজ সামছুর মৃত্যুতে তোফায়েল বাসিত তপুর গভীর শোক

সিলেট প্রতিনিধি: জকিগঞ্জ বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি...
spot_img

Related Articles