এপ্রিলেও বাড়ছে না জ্বালানি তেলের দাম, আগের হারই বহাল

0
12

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতার মধ্যে এবারও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত তেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা নির্ধারিত রয়েছে। ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে।
এর আগে, ২০২৪ সালের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এই ব্যবস্থায় আগের মাসে আমদানি করা জ্বালানির খরচের ওপর ভিত্তি করে প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
এদিকে, উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্বাহী আদেশের মাধ্যমে নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here