যুদ্ধ নয়, যুদ্ধ এড়াতে প্রস্তুতি—সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, “আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ অনুষ্ঠিত ক্যাপস্টোন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিনিয়ত নতুন সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা এখন বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশে একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি থাকায় চাহিদার তুলনায় কম পরিমাণ জ্বালানি পরিশোধন সম্ভব হয়, ফলে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হচ্ছে। স্বাধীনতার পাঁচ দশক পার হলেও দ্বিতীয় রিফাইনারি স্থাপন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

আন্তর্জাতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা এবং হরমুজ প্রণালী-এর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের সংকট সরাসরি জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটকে একটি জাতীয় সমস্যা উল্লেখ করে এর সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা খাত নিয়ে বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের আমদানি-রপ্তানি সমুদ্রপথনির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। একই সঙ্গে বিমানবাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে এনডিসি কমান্ড্যান্ট মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোর্স চলাকালে ফেলোদের সক্রিয় অংশগ্রহণ কৌশলগত বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে শক্তিশালী জাতীয় সমন্বয় গড়ে তুলতে সহায়ক হয়েছে।

উল্লেখ্য, গত ৫ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’ অনুষ্ঠিত হয়। এতে মোট ৪৫ জন ফেলো অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

সিলেটের রাজনীতিতে নতুন উত্তাপ, জামায়াত আমিরের মন্তব্যে ক্ষোভ প্রকাশ কামরুল হাসান চৌধুরী শাহীনের

সিলেটের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল,...

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের...

সমুদ্রসীমা জয়ের এক যুগ পর বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ

ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাংলাদেশের...

ভারত মহাসাগরে চীন-পাকিস্তান চ্যালেঞ্জ মোকাবিলায় সাবমেরিন সক্ষমতা বাড়াচ্ছে ভারত

ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামুদ্রিক উপস্থিতি মোকাবিলায়...

ধানের শীষে তুমি

কবি সরকার আলমগীর ধানের শীষে তুমি তুমি কেনো অসহায় হয়েছিলে তোমাকে মেরে...

বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

বিশ্বের সংঘাতপূর্ণ ও অস্থিতিশীল অঞ্চলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে...
spot_img

Related Articles