12.8 C
London
Friday, June 5, 2026
Home জাতীয় পশ্চিমবঙ্গে কোরবানির আগে গরু জবাইয়ে কড়াকড়ি, বিপাকে হিন্দু খামারিরা

পশ্চিমবঙ্গে কোরবানির আগে গরু জবাইয়ে কড়াকড়ি, বিপাকে হিন্দু খামারিরা

41

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গবাদি পশু জবাইসংক্রান্ত নতুন কঠোর নির্দেশনাকে কেন্দ্র করে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে বিজেপি নেতৃত্বাধীন সরকারের এ ধরনের কড়াকড়ির কারণে মুসলিম সম্প্রদায়ের অনেকেই গরুর হাটে যেতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে বিভিন্ন এলাকার পশুর হাট ক্রেতাশূন্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, পরিস্থিতির কারণে অনেকে এবার গরুর পরিবর্তে ছাগল বা ভেড়া কোরবানির পরিকল্পনা করছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের লাখ লাখ হিন্দু গো-খামারি। সারা বছর ঋণ নিয়ে কোরবানির মৌসুমকে কেন্দ্র করে গরু লালন-পালন করা খামারিরা এখন বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন।

খামারিদের অভিযোগ, বাজারে ক্রেতা না থাকায় গরু বিক্রি অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকেই ঋণের চাপ সামলাতে না পেরে চরম হতাশায় ভুগছেন। কয়েকজন খামারি প্রকাশ্যে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন বলে জানা গেছে। তাদের দাবি, যদি সরকার এভাবে বিধিনিষেধ আরোপ করে, তাহলে সব গরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারিভাবে কিনে নিক।

এদিকে বিরোধী দল ও মানবাধিকারকর্মীরা বলছেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন কঠোর বিধিনিষেধ সামাজিক ও অর্থনৈতিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে। বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে আলোচনা ও উত্তেজনা বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here