বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২, আহত ৬

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী স্লিপার বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মোশাররফ হোসেন বাবু (৫৭)। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবির উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের একটি বাস চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে অনিরাপদভাবে যানবাহন দাঁড় করানো এবং অতিরিক্ত গতিই এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে তপু শেখকে দেখতে চান সমর্থকরা, চলছে অনানুষ্ঠানিক জনমত জরিপ

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে...

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর বোমা, নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ; পথচারী আহত

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে রাখা...

মধ্যে রাতে নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি...

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত

ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির...

কিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, একজন আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের...
spot_img

Related Articles