ফ্যামিলি কার্ডেফ্যামিলি ৩৭ হাজার ৮১৪ নারী প্রধান পরিবার পেল সহায়তা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের নারী প্রধান পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলা ও ৩টি সিটি কর্পোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে নারী ও শিশুকে টেকসই উন্নয়নের সমঅংশীদার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ বাংলাদেশ পায়।
তিনি আরও জানান, নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে—ভালনারেবল উইমেন বেনিফিট (ভিজিডব্লিউবি) কার্যক্রম, গর্ভবতী মা ও শিশুর পুষ্টি সহায়তা কর্মসূচি, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজধানীর পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। মেট্রোরেলের নিচের খালি জায়গা—মিরপুর-১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট পর্যন্ত এলাকায় এসব বৃক্ষরোপণ করা হবে।
তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং নারীদের ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

২৩ জুন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সৈয়দ মাহাতাব আলম জাবেদ, সিলেট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে আবারও জোরালো অবস্থান বাংলাদেশের

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘে আবারও...

শহীদের সন্তান’ দাবি: বাবা কখনো জীবিত জামায়াতের এমপি আব্দুল মুনতাকিম

নিজস্ব প্রতিবেদক | ডেইলি বার্তাএক্স জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের...

নদী খননের মাটিতে চাপা পড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

খুলনার ডুমুরিয়া উপজেলায় বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের মাটি ফেলার...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফে নিয়োগ, ৭ পদে চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স...

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক...

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা...
spot_img

Related Articles