আজ খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা মানা বাধ্যতামূলক

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় শুরু হচ্ছে নিয়মিত শ্রেণি কার্যক্রম। বৃহস্পতিবার ছুটি শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় আজ থেকেই পুরোদমে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরের শুরুতে নির্বাচন ও দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এখন থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ক্লাস নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরুর কথা থাকলেও আইনি জটিলতা ও সরকারি সিদ্ধান্তে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ১৭ দিন আগেই শিক্ষার্থীরা ছুটিতে যায়। এই দীর্ঘ ছুটির কারণে বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর ক্ষেত্রে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
এদিকে দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রাক্কালে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত ২৫ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্লাস শুরুর আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
শুধু একদিনের পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, বরং প্রতি সপ্তাহে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, বাগান পরিচর্যা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে বিশেষ কার্যক্রম নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নির্দেশনা বাস্তবায়ন করা গেলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কাটিয়ে ওঠার পাশাপাশি একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট...

শ্রমের আরাধনা

শ্রমের আরাধনা  শ্রম এনে দেয় সুসম্পর্কের প্রাণ রক্ত শরীরে এক মাতৃপ্রেম...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

সিলেট: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান.

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

ফরিদপুরে মিড-ডে মিল কেলেঙ্কারি: নিম্নমানের খাবার বিতরণে শিক্ষিকা সাময়িক বরখাস্ত

ফরিদপুর সদর উপজেলার শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

“সিলটি ভাসা রাষ্ট্রভাসা করর দাবী তুইল্যা ধরল পাঞ্চায়িত”

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে...

শ্রমের আরাধনা

শ্রমের আরাধনা  শ্রম এনে দেয় সুসম্পর্কের প্রাণ রক্ত শরীরে এক মাতৃপ্রেম...

বজ্রপাতে প্রাণ গেল কিশোরের, হবিগঞ্জে শোকের ছায়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোবিন মিয়া...
spot_img

Related Articles