27.9 C
London
Thursday, July 30, 2026
Home আজকের পত্রিকা বিশ্ব মা দিবস ,,স্বপ্নের রাতে মা,, সরকার আলমগীর

বিশ্ব মা দিবস ,,স্বপ্নের রাতে মা,, সরকার আলমগীর

42
সরকার আলমগীর

স্বপ্নের রাতে মা

ঘুর্ণিঝড় বজ্রপাত ধ্বংসের রক্ত দেখছি

সময় যাচ্ছে, বছর আসছে বর্ণমালার

নতুন গন্ধ- চারপাশটা মৌ মৌ করছে;

তবু আমার মুখশূন্য ডাক ভারি হচ্ছে!

কতদিন মা বলে ডাকতে পারি না- কষ্ট;

হতাশায় চোখ ভেজে যাচ্ছে রাতের ঘুম-

দুর্ভিক্ষের চেয়ে অভাব আমাকে কুরে

কুরে খাচ্ছে প্রতিনিয়ত; অসহায় মাটির

কুসুমের মতো পরে থাকি ধান শালিকের

মতো ফেল ফেল চোখে চেয়ে থাকি, মা

ডাকার অপেক্ষায়- কিন্তু নিঠুর নিয়তি,

ঘুমিয়ে দেয় শুধু স্বপ্নের রাতে মা আমাকে

ডাকছে বাবা বুকে আয়! আয় বাবা, আয়;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here