এমপি পুত্র খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (২২ জুন) কেন্দ্রীয় যুবদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রোববার (২১ জুন) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় খাইরুল ইসলাম সজীবকে আটক করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং দীর্ঘদিন ধরে জেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার আটক ও বহিষ্কারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মোঃ ইসমাইল হোসেন সোনারগাঁও প্রতিনিধি 

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার মো. আব্দুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন...

২৩ জুন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সৈয়দ মাহাতাব আলম জাবেদ, সিলেট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে আবারও জোরালো অবস্থান বাংলাদেশের

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘে আবারও...

শহীদের সন্তান’ দাবি: বাবা কখনো জীবিত জামায়াতের এমপি আব্দুল মুনতাকিম

নিজস্ব প্রতিবেদক | ডেইলি বার্তাএক্স জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের...

নদী খননের মাটিতে চাপা পড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

খুলনার ডুমুরিয়া উপজেলায় বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের মাটি ফেলার...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফে নিয়োগ, ৭ পদে চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স...

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক...
spot_img

Related Articles