26.8 C
London
Sunday, June 21, 2026
Home আজকের পত্রিকা ২৩ জুন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

২৩ জুন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

11

সৈয়দ মাহাতাব আলম জাবেদ, সিলেট:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগর ও জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুনকে ঘিরে কোনো পক্ষ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা, জনবহুল এলাকা, প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, গুজব কিংবা উসকানিমূলক তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করা হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনমনে আতঙ্কের কোনো কারণ নেই উল্লেখ করে তারা সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
সিলেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এ সতর্কতামূলক পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, আগাম প্রস্তুতি ও নজরদারি বৃদ্ধি করলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here