13.2 C
London
Saturday, June 13, 2026
Home সর্বশেষ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে তোফায়েল বাসিত তপুর অভিনন্দন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীকে তোফায়েল বাসিত তপুর অভিনন্দন

13

সৈয়দ মাহাতাব আলম জাবেদ 

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তোফায়েল বাসিত তপু।
তোফায়েল বাসিত তপু ৯০-এর দশকের সাবেক ছাত্রনেতা, সিলেট সিটি ক্লাব ইউকের সাধারণ সম্পাদক, গ্রেটার লন্ডন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং এনআরবি অ্যালায়েন্স ইউকের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “রেজাউল হাসান কয়েস লোদী একজন দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তিত্ব। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তাঁর দূরদর্শী নেতৃত্বে সিলেট একটি পরিকল্পিত, আধুনিক ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে আরও এগিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, সিলেটের অবকাঠামোগত উন্নয়ন, নগর পরিকল্পনা ও জনসেবামূলক কার্যক্রমে নতুন চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সিলেটের সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবেন।
বার্তার শেষে তোফায়েল বাসিত তপু নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here