ইন্দোনেশিয়াতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং আরও অন্তত ৩৮ জন আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাটি আকস্মিকভাবে ঘটে এবং সংঘর্ষের তীব্রতায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে হতাহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে সিগন্যাল বিভ্রাট বা মানবিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীছয়রা।





