রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩০ শিশুর মধ্যে ২৯ জনের শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ তথ্য জানান।

তিনি বলেন, “এ বছর হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে মাত্র একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষা করেও হাম পজিটিভ পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭০ জন শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৩৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

হাসপাতালে আক্রান্ত শিশুদের জন্য পৃথক কর্নার ও সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আলাদা করে আইসোলেশন ব্যবস্থাও রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে আক্রান্ত শিশুদের বয়স। ডা. সাহিদা ইয়াসমিন বলেন, আক্রান্তদের প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এক বছরের বেশি বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলকভাবে কম।

এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম জানান, ১২০০ শয্যার বিপরীতে প্রতিদিন ২৫০০ থেকে ৩৫০০ রোগী ভর্তি থাকায় চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সার্বিক পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‍্যাব-২ অধিনায়ক

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির কোনো বাস্তব...

হোটেল সেক্টরে ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হোটেল ও রেস্তোরাঁ খাতের শ্রমিকরা...

আইনের চোখে সবাই সমান, বিচার পৌঁছাবে মানুষের দোরগোড়ায়: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: “আমাদের সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান—আমরাও তাই...

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত অন্তত ৩৮

ইন্দোনেশিয়াতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং...

কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, দাঁত ভেঙে গুরুতর আহত যাত্রী

কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায়...

নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আগুনের গোলা, উল্কাপিণ্ড নাকি অন্য কিছু?

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ আগুনের...

হৃদয়ের ফিফটি, ইমন-শামীমের ঝড়ে বাংলাদেশের দাপুটে জয়

ম্যাচ শেষে চওড়া হাসিতে মাঠ ছাড়ছিলেন তাওহিদ হৃদয় ও...
spot_img

Related Articles