জঙ্গি হামলার শঙ্কা: দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার প্রেক্ষাপটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিজঙ্গিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, পুলিশ সদর দফতরের চিঠির পর দেশের ৮টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো এমনিতেই কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে, তবে সাম্প্রতিক সতর্কবার্তার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যা নিয়মিত কার্যক্রমেরই অংশ।

এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং সব জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল ইউনিটকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দফতরের বার্তায় উগ্রবাদী সংগঠনের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও, সম্প্রতি সংগঠনটির সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদকে গ্রেফতারের তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার রাখা হবে।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

ইরানের হামলায় মার্কিন ই–৩ সেন্ট্রি ক্ষতিগ্রস্ত, আকাশ নজরদারিতে বড় ধাক্কা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের...

বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট...

অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান শিগগিরই

৩০ এপ্রিলের পর সমন্বিত অভিযানে নামবে সরকার, জিরো টলারেন্স...

শার্শায় উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোরের শার্শা উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট...

মেধাস্বত্ব সুরক্ষায় আধুনিক সেবায় জোর: প্রধানমন্ত্রী

উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তিদের প্রতিভার যথাযথ স্বীকৃতি...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বের হতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার পৃষ্ঠপোষকতার...

যুদ্ধ নয়, যুদ্ধ এড়াতে প্রস্তুতি—সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, “আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ...

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

শান্তর সেঞ্চুরি, লিটনের ঝড়—বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে...
spot_img

Related Articles