সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা

0
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) বেলা প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শাহিদা নামে এক নারীর পরিচালিত একটি হোটেলের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের দোকানপাট ও বাসিন্দাদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here