রেমিট্যান্সে নতুন ইতিহাস: মার্চেই সর্বোচ্চ ৩.৩৩ বিলিয়ন ডলার

0
6

চলতি মার্চ মাসেই রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ৩৩৩ কোটি ২০ লাখ বা ৩.৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে রেকর্ড গড়েছে।

রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান

তিনি জানান, এর আগে কোনো একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ হিসেবে বিবেচিত ছিল। কিন্তু চলতি মার্চেই সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি হয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫৭৮ কোটি ৫০ লাখ ডলার। যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ৮০ শতাংশ বেশি।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা কোনো এক অর্থবছরে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

অর্থনীতিবিদরা মনে করছেন, প্রবাসীদের আয় বৃদ্ধি, বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ এবং সরকারের বিভিন্ন প্রণোদনার কারণেই রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here