14.2 C
London
Sunday, May 3, 2026
Home আজকের পত্রিকা “সিলটি ভাসা রাষ্ট্রভাসা করর দাবী তুইল্যা ধরল পাঞ্চায়িত”

“সিলটি ভাসা রাষ্ট্রভাসা করর দাবী তুইল্যা ধরল পাঞ্চায়িত”

25

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সিলটি পাঞ্চায়িত।

গত ২৫ এপ্রিল দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ভাষাগত দাবিসহ বিভিন্ন বিষয়ে জনসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হলে পুলিশ শর্তসাপেক্ষে অনুমতির কথা জানায়। এর প্রতিবাদে তারা জনসভা স্থগিত করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠিত ‘সিলটি পাঞ্চায়িত’-এর অন্যতম প্রধান দাবি হলো সিলেট বিভাগের স্বায়ত্তশাসন। তিনি উল্লেখ করেন, বাংলা ভাষার পাশাপাশি সিলেটের নিজস্ব বর্ণমালা ‘সিলটি নাগরী’ রয়েছে এবং বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার উদাহরণ তুলে ধরে তিনি ‘সিলটি’ ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অফিসিয়াল বা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘সিলটি পাঞ্চায়িত’ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। ১৮ এপ্রিল জনসভার অনুমতি না দিয়ে পুলিশ তাদের সাংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। একই সঙ্গে বর্তমান সরকার তাদের দাবি মেনে না নিলে তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ রীহান জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here