বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ: ঢাকাবাসীর স্থানান্তরের আশঙ্কা — হুইপ আশরাফ উদ্দিন নিজান

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এই অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি শুধু আন্তর্জাতিক পরিসরেই সীমাবদ্ধ নয়; এটি বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এখনই সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি ধৈর্য ও সচেতনতার সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট...

শ্রমের আরাধনা

শ্রমের আরাধনা  শ্রম এনে দেয় সুসম্পর্কের প্রাণ রক্ত শরীরে এক মাতৃপ্রেম...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর...

ভবানীপুরে হার, তৃণমূলের ভরাডুবি—বিজেপির শুভেন্দুর কাছে পরাজিত মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে বড় ধাক্কা খেল শাসক দল...

বাবরি মসজিদ ইস্যুতে আলোচিত হুমায়ুন, ভোটে দুই আসনে জয়ের পথে

হুমায়ূন কবির ভারতের পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়ে...

আইন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধতা নিয়ে আদালতের নির্দেশনা চাওয়া

দুই বোনের মধ্যে ‘স্বামী বদল’ সংক্রান্ত ঘটনার বৈধতা চ্যালেঞ্জ...

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

সিলেট: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান.

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...
spot_img

Related Articles