বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া, পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২-৩ সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার বোরহান মিয়া পূর্ব পাড়ার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। টাকা পাঠাতে বিলম্ব হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং বোরহান মিয়া শিহাবকে গালাগাল করেন। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই জেরে রোববার বিকেলে শিহাব দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান ও ইয়াসিনসহ কয়েকজনকে নিয়ে পশ্চিম পাড়া এলাকায় যান। এ সময় স্থানীয় একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বোরহান ও শিহাবের মধ্যে পুনরায় তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বোরহান তার লোকজন নিয়ে শিহাব ও তার সঙ্গীদের ওপর হামলা চালায়।

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর পশ্চিম পাড়া, পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চলাইটের আলোয় কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। ইট-পাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

২৩ জুন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সৈয়দ মাহাতাব আলম জাবেদ, সিলেট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের...

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে আবারও জোরালো অবস্থান বাংলাদেশের

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘে আবারও...

শহীদের সন্তান’ দাবি: বাবা কখনো জীবিত জামায়াতের এমপি আব্দুল মুনতাকিম

নিজস্ব প্রতিবেদক | ডেইলি বার্তাএক্স জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের...

নদী খননের মাটিতে চাপা পড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

খুলনার ডুমুরিয়া উপজেলায় বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের মাটি ফেলার...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফে নিয়োগ, ৭ পদে চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স...

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক...

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা...
spot_img

Related Articles