ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: ওয়াশিংটন পোস্ট

ইরানে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট । মার্কিন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন ইতোমধ্যে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের বিস্তারিত পরিকল্পনা তৈরি করে রেখেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রেসিডেন্টের হাতে রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা চলমান সংঘাতকে ‘যুদ্ধের নতুন পর্যায়ে’ নিয়ে যেতে পারে। তবে এটি পূর্ণমাত্রার আক্রমণ হবে না; বরং এতে বিশেষ অভিযান বাহিনী  এবং সাধারণ পদাতিক সেনাদের সীমিত পরিসরের অভিযান অন্তর্ভুক্ত থাকতে পারে।

ওয়াশিংটন পোস্ট জানায়, ইতোমধ্যে ৪ হাজারের বেশি মার্কিন মেরিন সেনা জাহাজে করে উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। পাশাপাশি ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের প্রস্তুত রাখা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন নিয়েও আলোচনা চলছে।

সম্ভাব্য অভিযানের লক্ষ্য হিসেবে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ এবং আশপাশের উপকূলীয় এলাকাকে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, এই ধরনের অভিযান মাসব্যাপী নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, পেন্টাগনের কাজ হচ্ছে সর্বোচ্চ নমনীয়তা নিশ্চিত করা। তবে এর অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতোমধ্যে কোনো সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল–মার্কিন যৌথ অভিযানের পর থেকে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং ৩০০-এর বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরান-এ হামলায় ১,৩০০-এরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা ও রয়েছেন বলে দাবি করা হয়েছে।

একই সময়ে ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়িল এবং উপসাগরীয় বিভিন্ন দেশে আঘাত হানছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

বিকাশ লেনদেনের জেরে সরাইলে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেনকে কেন্দ্র করে সৃষ্ট...

শ্রমের আরাধনা

শ্রমের আরাধনা  শ্রম এনে দেয় সুসম্পর্কের প্রাণ রক্ত শরীরে এক মাতৃপ্রেম...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর...

ভবানীপুরে হার, তৃণমূলের ভরাডুবি—বিজেপির শুভেন্দুর কাছে পরাজিত মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে বড় ধাক্কা খেল শাসক দল...

বাবরি মসজিদ ইস্যুতে আলোচিত হুমায়ুন, ভোটে দুই আসনে জয়ের পথে

হুমায়ূন কবির ভারতের পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়ে...

আইন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধতা নিয়ে আদালতের নির্দেশনা চাওয়া

দুই বোনের মধ্যে ‘স্বামী বদল’ সংক্রান্ত ঘটনার বৈধতা চ্যালেঞ্জ...

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

সিলেট: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান.

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...
spot_img

Related Articles