অনলাইন জুয়ার ভয়ংকর থাবা

বেটিং অ্যাপে সর্বস্বান্ত মানুষ, বাড়ছে আত্মহত্যা-খুন-অপরাধ

একসময় জুয়া সীমাবদ্ধ ছিল গোপন আসর কিংবা তাসের আড্ডায়। এখন সেই জুয়া পৌঁছে গেছে স্মার্টফোনের পর্দায়। মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন এবং মোবাইল ব্যাংকিংয়ের সহজ লেনদেনকে কেন্দ্র করে সারা দেশে বিস্তার লাভ করেছে ভয়ংকর অনলাইন বেটিং সিন্ডিকেট। কিশোর থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ জড়িয়ে পড়ছেন এই ভয়াবহ নেশায়।

অনুসন্ধানে উঠে এসেছে, সিকে৪৪৪, সিভি৬৬৬, নগদ৮৮, ক্রিক্রিয়া, ওয়ানএক্সবেট, বাবু৮৮ ও লাইনবেটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বেটিং অ্যাপ ব্যবহার করে চলছে অনলাইন জুয়ার আসর। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে সহজে টাকা জমা ও উত্তোলনের সুযোগ থাকায় দ্রুত বাড়ছে আসক্তি। সংশ্লিষ্টরা বলছেন, একটি অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ প্রবেশ করতে পারছে এই জুয়ার জগতে।

কিশোর-তরুণদের ভয়াবহ আসক্তি

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—স্কুল-কলেজ শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার নেশায়। কেউ হারাচ্ছেন ব্যবসার মূলধন, কেউ বসতভিটা, আবার কেউ ঋণের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। অনেক পরিবারে দেখা দিয়েছে চরম অস্থিরতা ও ভাঙন।

কক্সবাজার শহরের এক তরুণ ব্যবসায়ী বলেন,

“আগে ডলার দিয়ে খেলতে হতো, তাই লোক কম ছিল। এখন বিকাশে টাকা পাঠালেই খেলা যায়। সহজ হওয়ার কারণেই সবাই আসক্ত হয়ে পড়ছে।”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইন জুয়ার নেশায় পড়ে এক সরকারি চাকরিজীবী এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নেন। পুরো টাকাই জুয়ায় হারিয়ে পারিবারিক ও অর্থনৈতিক চাপে গত ১০ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন। একই এলাকায় কলেজছাত্র হৃদয় মিয়া বন্ধুর কাছ থেকে ধার নেওয়া ২২ হাজার টাকা জুয়ায় হারিয়ে ফেললে ক্ষুব্ধ বন্ধুরা তাকে হত্যা করে।

গত বছরের ৯ ডিসেম্বর কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার ইমরান (২৮) অনলাইন জুয়ার ঋণের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। বগুড়া ও যশোরেও জুয়াকে কেন্দ্র করে আত্মহত্যা, খুন ও পারিবারিক সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে।

বাড়ছে অপরাধ ও সামাজিক অস্থিরতা

স্থানীয়দের অভিযোগ, অনলাইন জুয়ার কারণে চুরি, ছিনতাই, মাদকাসক্তি ও পারিবারিক কলহ আশঙ্কাজনক হারে বাড়ছে। অনেক তরুণ জুয়ার টাকা জোগাতে পরিবারের টাকা আত্মসাৎ, স্বর্ণালংকার বিক্রি এমনকি অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে।

ভুক্তভোগীদের দাবি, শুরুতে সামান্য লাভ দেখিয়ে ব্যবহারকারীদের আসক্ত করা হয়। পরে বড় অঙ্কের টাকা হারিয়ে মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ে। অনেকেই বের হতে চাইলেও আর বের হতে পারেন না।

শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে জুয়ার নেটওয়ার্ক

অনুসন্ধানে জানা গেছে, অনলাইন জুয়ার পেছনে রয়েছে শক্তিশালী এজেন্ট সিন্ডিকেট। মাস্টার এজেন্ট, সাব-এজেন্ট ও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে পুরো নেটওয়ার্ক। খেলোয়াড় হারলেই কমিশন পান এজেন্টরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নতুন খেলোয়াড় সংগ্রহ করা হচ্ছে। এমনকি জনপ্রিয় সেলিব্রেটিদের এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও ব্যবহার করেও প্রচারণা চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, অধিকাংশ বেটিং সার্ভার বিদেশ থেকে নিয়ন্ত্রিত হওয়ায় মূল হোতাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। সীমান্তবর্তী জেলা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি এমন এলাকাগুলোতে এ নেটওয়ার্ক বেশি সক্রিয়।

মেহেরপুরে ‘মহামারি’, বদলে যাচ্ছে জীবনযাত্রা

মেহেরপুরে অনলাইন জুয়া এখন মহামারিতে রূপ নিয়েছে বলে জানা গেছে। কয়েকশ তরুণ বিভিন্ন অ্যাপের এজেন্ট হিসেবে কাজ করছেন। মুজিবনগর উপজেলায় অনলাইন জুয়ার টাকায় অনেকের জীবনযাত্রায় হঠাৎ পরিবর্তন এসেছে। কেউ দোতলা বাড়ি করেছেন, কেউ কিনেছেন বিলাসবহুল গাড়ি। অথচ তাদের দৃশ্যমান কোনো বৈধ আয় নেই।

মেহেরপুরে অনলাইন জুয়ার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত কমরপুর গ্রামের নবাব একসময় গ্রেপ্তার হলেও জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যান। পরে নেটওয়ার্কের নেতৃত্বে আসেন মোরশেদুল আলম লিপু গাজী। গত বছর অক্টোবরে তাকেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত অর্ধডজন মামলা রয়েছে। তবে কয়েক মাসের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান।

অর্থ পাচারের শঙ্কা

সংশ্লিষ্টদের আশঙ্কা, অনলাইন জুয়ার মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে বলে জানিয়েছেন একাধিক এমএফএস এজেন্ট।

২০২২ সালে রাশিয়া থেকে পরিচালিত একটি বেটিং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার থেকে ৯ জনকে আটক করে সিআইডি। দেশের আরও বিভিন্ন জেলায়ও জুয়ার এজেন্টদের গ্রেপ্তারের নজির রয়েছে।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস কর্মকর্তা শামসুদ্দিন হায়দার ডালিম বলেন,

“অনলাইন জুয়া, হুন্ডি ও অর্থ পাচার ঠেকাতে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে তা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে পাঠানো হয়।”

আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সচেতনতা

পুলিশ ও সাইবার ইউনিট জানিয়েছে, অনলাইন জুয়ার বিরুদ্ধে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। তবে অধিকাংশ ভুক্তভোগী সামাজিক লজ্জা বা ভয় থেকে অভিযোগ করতে চান না। ফলে মূল চক্র অনেক ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

সমাজবিজ্ঞানী ও সচেতন নাগরিকরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়—সামাজিক সচেতনতা ও প্রযুক্তিগত নিয়ন্ত্রণও জরুরি। বিশেষ করে তরুণদের মধ্যে অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে অনলাইন জুয়া দেশের জন্য বড় সামাজিক ও অর্থনৈতিক সংকটে পরিণত হতে পারে। সুত্র:বিপি

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে তপু শেখকে দেখতে চান সমর্থকরা, চলছে অনানুষ্ঠানিক জনমত জরিপ

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে...

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতর বোমা, নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ; পথচারী আহত

রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে রাখা...

মধ্যে রাতে নরেন্দ্র মোদীর ভিডিও বার্তা

ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি...

কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত

ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির...

কিশোরগঞ্জে মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, একজন আটক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের...
spot_img

Related Articles