17.6 C
London
Friday, July 31, 2026
Home সর্বশেষ গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে তপু শেখকে দেখতে চান সমর্থকরা, চলছে অনানুষ্ঠানিক জনমত...

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে তপু শেখকে দেখতে চান সমর্থকরা, চলছে অনানুষ্ঠানিক জনমত জরিপ

11

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তপু শেখের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। তাঁর সমর্থকদের দাবি, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ভাদেশ্বরের কৃতি সন্তান তপু শেখ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁর বিনয়ী, সদালাপী ও পরোপকারী ব্যক্তিত্বের কারণে গরিব, দুঃখী ও মেহনতি মানুষের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন বলে সমর্থকদের বক্তব্য।

 

এদিকে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া উচিত—এ বিষয়টি জানতে একটি অনানুষ্ঠানিক জনমত জরিপ পরিচালিত হচ্ছে। আয়োজকদের মতে, জরিপের উদ্দেশ্য শুধুমাত্র সাধারণ মানুষের মতামত জানা।

 

জরিপ-সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর সঙ্গে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। তারা সাধারণ ভোটার ও সচেতন নাগরিকদের মতামত জানাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর পক্ষে-বিপক্ষে স্থানীয় পর্যায়ে আলোচনা ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here