আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৩ জুন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না; বরং এটিকে একটি ‘মাফিয়া দল’ হিসেবে দেখে। দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এলাকাটি অপরাধীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। তবে সরকার মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিগত যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অধিক সক্রিয় ও দ্রুতগতিতে কাজ করছে, যা সাধারণ মানুষের কাছেও দৃশ্যমান।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নেওয়ার ফলেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পুলিশ বাহিনীর মনোবল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় জনগণের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমান সরকারের অধীনে পুলিশ সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সেই আস্থা পুনরুদ্ধার করেছেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে বলে জানান তিনি।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যারিস্টার মো. আব্দুস সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন...

২৩ জুন ঘিরে সিলেটে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সৈয়দ মাহাতাব আলম জাবেদ, সিলেট: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের...

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে আবারও জোরালো অবস্থান বাংলাদেশের

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘে আবারও...

শহীদের সন্তান’ দাবি: বাবা কখনো জীবিত জামায়াতের এমপি আব্দুল মুনতাকিম

নিজস্ব প্রতিবেদক | ডেইলি বার্তাএক্স জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের...

নদী খননের মাটিতে চাপা পড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর, খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

খুলনার ডুমুরিয়া উপজেলায় বুড়িভদ্রা নদী খনন প্রকল্পের মাটি ফেলার...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফে নিয়োগ, ৭ পদে চাকরির সুযোগ অষ্টম শ্রেণীর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স...

দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনা দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক...

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগ, তিন পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা...
spot_img

Related Articles