12.8 C
London
Friday, June 5, 2026
Home সর্বশেষ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

26

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া প্রাইভেটকারের চালকও ঘটনাস্থলে প্রাণ হারান।

সোমবার দিবাগত রাত প্রায় পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ফ্লাইওভার পার হওয়ার আগে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং মরদেহগুলো উদ্ধার করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here