৪৫তম বিসিএসে বৈষম্যের অভিযোগে চাকরিপ্রার্থীদের মানববন্ধন

৪৫তম বিসিএসে বৈষম্যের অভিযোগ এনে রিপিট ক্যাডার সংশোধন, সম্পূরক ফলাফল প্রকাশ এবং নন-ক্যাডারে নতুন পদ যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যের শিকার চাকরিপ্রার্থীরা।
রোববার (১৭ মে) আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, ৪৫তম বিসিএস পরীক্ষায় প্রায় শতাধিক রিপিট ক্যাডার সুপারিশ করা হয়েছে। ফলে একই ব্যক্তি একাধিকবার একই পদে সুপারিশ পেলেও প্রকৃত মেধাবী বেকার প্রার্থীরা চাকরিবঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগ করেন, ৪৪তম বিসিএসের ক্ষেত্রে একাধিকবার সম্পূরক ফলাফল প্রকাশ করা হলেও ৪৫তম বিসিএসের ক্ষেত্রে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
বক্তারা আরও বলেন, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের সংখ্যা ছিল ১০২২টি। তবে সুপারিশ করা হয়েছে মাত্র ৫৪৫টি পদে। বাকি ৪৫৭টি পদ প্রত্যাহার করা হয়েছে, যা মেধাবী চাকরিপ্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ। তারা দাবি করেন, নতুন পদ সংযোজনের পরিবর্তে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ কমিয়ে দেওয়া নতুন বাংলাদেশের নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ২০২২ সালে প্রকাশিত ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তির ফল প্রকাশ হতে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় লেগেছে। এ সময়ের মধ্যে অনেক প্রার্থী উচ্চ গ্রেডের চাকরিতে যুক্ত হলেও তাদেরকে পুরোনো পছন্দক্রম অনুযায়ী তুলনামূলক নিম্ন গ্রেডের নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে, যা অপ্রাসঙ্গিক ও অমানবিক।
তারা আরও উল্লেখ করেন, ৪৪তম বিসিএসে ৪১৩৬টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হলেও ৪৫তম বিসিএসে মাত্র ৫৪৫টি পদে সুপারিশ করা হয়েছে, যা নজিরবিহীন বৈষম্য ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত।
মানববন্ধন থেকে চাকরিপ্রার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো—
১. ৪৫তম বিসিএসের রিপিট ক্যাডার সংশোধন করে সম্পূরক ফলাফল প্রকাশ।
২. প্রত্যাহারকৃত ৪৫৭টি নন-ক্যাডার পদ পুনর্বহাল এবং নতুন পদ সংযোজনের মাধ্যমে সর্বোচ্চ নিয়োগ নিশ্চিত করা।
৩. ৪৪তম বিসিএসের মতো পুনঃপছন্দক্রম গ্রহণ করে রিপিট নন-ক্যাডার সুপারিশ বাতিল এবং প্রকৃত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা।
মানববন্ধনে আয়োজকরা সাংবাদিকদের উপস্থিতি ও সংবাদ প্রচারের জন্য কৃতজ্ঞতা জানান।
আয়োজনে ছিল “৪৫তম বিসিএস বৈষম্যের শিকার চাকরিপ্রার্থীবৃন্দ”।

সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকারে যাত্রা শুরু ডেইলি বার্তাএক্স

আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত ডেইলি বার্তাএক্স—একটি...

ফায়ার সার্ভিস মহাপরিচালকের “দূর্নীতির ক্যাশিয়ার” রেজায়ে রাব্বি

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাময়িক বরখাস্তকৃত ওয়্যারহাউজ...

আস্থা ও সত্যের প্রতিশ্রুতি নিয়ে ডেইলি বার্তা এক্স-এর যাত্রা শুরু

নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি...

সিলেট সিটি নির্বাচন ঘিরে আলোচনায় তোফায়েল বাসিত তপু

সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন...

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের আহ্বান

ডেইলি বার্তাএক্স ডেস্ক: মহান মে দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বজুড়ে শ্রমজীবী...

সিলেটের রাজনীতিতে নতুন উত্তাপ, জামায়াত আমিরের মন্তব্যে ক্ষোভ প্রকাশ কামরুল হাসান চৌধুরী শাহীনের

সিলেটের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল,...

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের...

সমুদ্রসীমা জয়ের এক যুগ পর বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ

ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাংলাদেশের...

ভারত মহাসাগরে চীন-পাকিস্তান চ্যালেঞ্জ মোকাবিলায় সাবমেরিন সক্ষমতা বাড়াচ্ছে ভারত

ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামুদ্রিক উপস্থিতি মোকাবিলায়...

ধানের শীষে তুমি

কবি সরকার আলমগীর ধানের শীষে তুমি তুমি কেনো অসহায় হয়েছিলে তোমাকে মেরে...

বাংলাদেশের প্রশংসায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

বিশ্বের সংঘাতপূর্ণ ও অস্থিতিশীল অঞ্চলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে...
spot_img

Related Articles