12.8 C
London
Saturday, June 6, 2026
Home জাতীয় কুমিল্লা নামে বিভাগ হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

কুমিল্লা নামে বিভাগ হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

24
কুমিল্লা নামে বিভাগ হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবি থাকলে ভবিষ্যতে ‘কুমিল্লা’ নামেই নতুন বিভাগ গঠন করা হবে।
শনিবার (১৬ মে) দুপুর দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে।

বিএনপি সরকার জনগণের সকল দাবি পর্যায়ক্রমিকভাবে পূরণ করবে।”
তিনি আরও জানান, কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে শিগগিরই শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুমিল্লাবাসীর পক্ষ থেকে ‘কুমিল্লা’ নামে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।
পথসভায় প্রধানমন্ত্রী জনগণকে বিএনপি সরকারের মূল শক্তি উল্লেখ করে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here