বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে সরকার স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, মেধা পাচার রোধ করে দেশের ভেতরেই মেধার যথাযথ মূল্যায়ন ও বিকাশ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আধুনিক, দক্ষ ও উদ্ভাবনী বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, সীমিত সম্পদের কার্যকর ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করা সম্ভব। সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামূলক কর্মকাণ্ডে উৎসাহ দিতে বিশেষ ‘ইনোভেশন গ্র্যান্ট’ বা উদ্ভাবনী অনুদান চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা ও গবেষণায় নতুন উদ্যোগ দেশের তরুণ প্রজন্মকে আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Home আজকের পত্রিকা উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা, স্কুল থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা






