14.7 C
London
Monday, April 27, 2026
Home সারাদেশ নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আগুনের গোলা, উল্কাপিণ্ড নাকি অন্য কিছু?

নারায়ণগঞ্জের আকাশে রহস্যময় আগুনের গোলা, উল্কাপিণ্ড নাকি অন্য কিছু?

0
10
উল্কাপিণ্ড নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ আগুনের একটি গোলার। দ্রুতগতিতে নিচে নেমে আসা রহস্যময় এই বস্তুটিকে ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক বিস্ময় ও কৌতূহল। এটি আসলেই উল্কাপিণ্ড নাকি অন্য কিছু—তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নগর ভবন এলাকার আকাশে প্রথম দেখা যায় আগুনের এই গোলাটি। এ সময় এক ব্যক্তি ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে দ্রুতগতিতে সাপের মতো এঁকেবেঁকে নিচে নেমে আসছে আগুনের একটি গোলা। এর পেছন থেকে বের হচ্ছিল কালো ধোঁয়া। এক পর্যায়ে গোলাটি নিচে নামার সময় এর পাশেই আকাশে একটি ঘুড়ি উড়তে দেখা যায়।

ভিডিওটি আরও খেয়াল করলে দেখা যায়, আগুনের গোলার সামনের অংশে লাইটের মতো কিছু জ্বলছিল। তবে মাটির কাছাকাছি আসার আগেই হঠাৎ করেই সেটি নিভে যায় এবং ধোঁয়াও অদৃশ্য হয়ে যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে উল্কাপিণ্ড বলে ধারণা করছেন। আবার কারও মতে, এটি ফ্লেয়ার গান থেকে ছোড়া কোনো আলোকগোলা হতে পারে।

রহস্যময় এই ঘটনার প্রকৃত উৎস এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here