জানাজা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ, রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত

0
6

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা নামাজ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে আন্তরিকভাবে স্বাগত জানান। বিদায়ের সময় তাকে এগিয়ে দিয়ে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি, যা রাজনৈতিক মহলে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, একইদিন দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-এর স্ত্রী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংসদ সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সেখানেই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন দেশের দুই শীর্ষ নেতা। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও এ ধরনের সৌজন্য বিনিময় দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here