আসিফ-আদিবকে নিয়ে পাঁচ সিটিতে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

0
2

স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে লড়বেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

 

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এনসিপির প্রার্থী করা হয়েছে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে লড়বেন সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। আর রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।

প্রার্থী ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here