Home Tags জ্বালানি তেল

Tag: জ্বালানি তেল

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশে তেলের পাম্পের লাইন্সেস দীর্ঘদিন ধরে বন্ধ আছে। ফিলিং স্টেশনের সংখ্যা আরও বাড়ানো দরকার। যানবাহনের তুলনায় তেলের চাহিদা ও জোগান কী, তা সড়কে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারিতে নিয়ে আসতে হবে। উত্তরের আট জেলায় তেল সরবরাহ বন্ধ : নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। গতকাল সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন শুরু হয়। শ্রমিকদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। সরকারি ডিপোতে মিলেছে অবৈধ তেলের মজুত : জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে বিশেষ অভিযানের মধ্যেই সরকারি একটি ডিপোতে পাওয়া গেছে হিসাবের বাইরে গোপনে মজুত করা তেল। শনিবার রাত ১২টা ৩৯ মিনিটে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মোংলা অয়েল ইনস্টলেশনে (ডিপো) অভিযান চালিয়ে তেলের এ মজুত শনাক্ত করা হয়। ডিপোটিতে অতিরিক্ত ১২ হাজার ৬১৩ লিটার ডিজেল পাওয়া গেছে। এ অবস্থায় এ ডিপো থেকে তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।